- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে এক কৃষকের ৫টি গরু চুরি

জাউয়াবাজার প্রতিনিধি
ছাতকে কৃষকের ২ লক্ষাধিক টাকা মূল্যের ৫টি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। মঙ্গলবার গভীর রাতে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের সেনপুর গ্রামের আলা উদ্দিনের বাড়ীতে চুরির ঘঠনাটি ঘটেছে। বাড়ীর গৃহকর্তা আলা উদ্দিন জানান, চোরেরা গভীর রাতে তার গোয়াল ঘরের তালা ভেঙ্গে ২টি ষাঢ়, ১টি বলদ, ১টি বাচ্চাসহ গাভি মোট ৫টি গরু চুরি করে নিয়ে গেছে। বিষয়টি মৌখিকভাবে জাউয়া বাজার তদন্ত কেন্দ্রের পুলিশকে জানানো হয়েছে।
জাউয়া বাজার   
পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু আফসার ভূঞা জানান, এক কৃষক তার ৫টি গরু বিষয়টি ফোনে তাকে জানানো হলে তিনি থানায় অভিযোগ দায়েরের পরামর্শ দেন।

  • [১]