- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে এক প্রবাসী পরিবারের বিরুদ্ধে গ্রামবাসীর প্রতিবাদ সভা

ছাতক প্রতিনিধি
ছাতকের চরমহল্লা ইউনিয়নের চরবাড়–কা গ্রামবাসীকে জড়িয়ে অপপ্রচার করায় গ্রামের এক প্রবাসী ও তার পরিবারের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে চরবাড়–কা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গ্রামবাসীর উদ্যোগে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, সাবেক ইউপি সদস্য নছিব আলীর সভাপতিত্বে ও রুহুল আমিনের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গ্রামের প্রবাসী মুজাহিদ ও গ্রামে থাকা প্রবাসীর মা, মৃত মর্তুজ আলীর স্ত্রী সামছুন্নাহার বেগমের সাথে দীর্ঘদিন     ধরে গ্রামবাসীর ভূমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছিল। গোপনে জাল দলিল সৃজন করে গ্রামের এক অসহায় ব্যক্তির প্রায় ১৮ শতক ভুমির মালিকানা দাবি করায় গ্রামবাসীর সাথে সামছুন্নাহার ও তার পরিবারের বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে গ্রামের নিরীহ মানুষের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে হয়রানী করে আসছেন এ প্রবাসী পরিবার। এসব মিথ্যে মামলায় গ্রামবাসীর সাথে প্রবাসীর আপন চাচাতো ভাই ও গোষ্ঠির লোকজনকে আসামী করা হয়েছে। তার দায়েরী বেশির ভাগ মামলা গ্রামের পক্ষে চলে আসায় ক্ষিপ্ত হয়ে সর্বশেষে গ্রামবাসীর বিরুদ্ধে কোটি টাকার চাঁদা দাবির বানোয়াট অভিযোগ এনে একটি মানবাধিকার সংস্থা বরাবরে অভিযোগ দেয় শামছুন্নাহার বেগম। সভায় বক্তব্য রাখেন, ইউপি সদস্য নাছির উদ্দিন, মানবাধিকার কাউন্সিল ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল হাই, সহ-সভাপতি আলী আকবর, সাবেক মেম্বার তৈয়ব আলী, আওয়ামীলীগের ওয়ার্ড কমিটির সভাপতি ফয়জুল করিম,গ্রামের আবুল কালাম, আব্দুর রব, আতাউর রহমান, হাজী রশিদ আলী, কয়েছ মিয়া, মাও. নূর উদ্দিন, ছানা উলাহ, আমজাদ আলী, শফিকুর রহমান, তৈয়ব আলী, তাজ উদ্দিন, চান্দ আলী, আশিকুর রহমান, আব্দুল মজিদ, মুজিবুর রহমান, হামিদ উলাহ, আলাউদ্দিন, আব্দুল মোক্তাদির. হাজী আব্দুন নুর, মাও. আব্দুল হান্নান, হাফিজ হেলাল আহমদ, হাফিজ মুজিবুর রহমান, প্রবাসী শাহাব উদ্দিন, নুরুল আমিন প্রমুখ।
 

  • [১]