ছাতক প্রতিনিধি
ছাতকে সিধ কেটে ৩টি বাড়ি থেকে নগদ টাকা, মোবাইল ফোনসহ লক্ষাধিক টাকা মূল্যের সামগ্রী চুরি করে নিয়ে গেছে চোরেরা। ঘটনাটি ঘটেছে গত সোমবার রাতে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের মোহনপুর গ্রামে। এ ঘটনায় মোহনপুর গ্রামের নৃপেন্দ্র দাসের ছেলে নিখিল দাস ছাতক থানায় একটি জিডি এন্ট্রি (নং-৩০৯) করেছেন।
জানা যায়, গত শনিবরা রাতে মোহনপুর গ্রামের নিখিল দাস ও তার ভাই নিলয় দাসের বসত ঘরের সিধ কেটে ঘর থেকে ২টি বিদেশী মোবাইল ফোন, নগদ টাকা ও অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায় চোরেরা। একই কায়দায় গ্রামের বিনয় কৃষ্ণ দাসের ছেলে বিকাশ রঞ্জন দাসের বসত ঘর থেকে চোরেরা একটি এনড্রোয়েড মোবাইল ও নগদ ৮ হাজার টাকা নিয়ে যায়। এছাড়া নুর ইসলামের ঘর থেকে ২টি মোবাইল ও নগদ টাকা নিয়ে যায় চোরেরা।