ছাতক প্রতিনিধি
ছাতকে কন্ট্রাক্টর এসাসিয়েশনের উদ্যোগে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সিদ্দিকুর রহমানকে সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। এলজিইডির ছাতক উপজেলা প্রকৌশলী সমরেন্দ্র দাস তালুকদারের সভাপতিত্বে ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করেন। এ সময় ঠিকাদারী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ ও উপজেলা প্রকৌশল বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পরিচয় করিয়ে দেয়া হয়। সংবর্ধনা সভায় প্রকৌশলী ইব্রাহিম আলী, ছাতক পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, কন্ট্রাক্টর এসাসিয়েশনের উপদেষ্টা সুনিল দেব, মন্তাজ আলী, সভাপতি শংকর দেব, সহ-সভাপতি অতুল দেব, যুগ্ম-সম্পাদক আব্দুস সহিদ বাপন, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারী চপল, অর্থ সম্পাদক হাজী জয়নাল আবেদীন, সিনিয়র ঠিকাদার নুরুল আমিন, উপজেলা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জাসির আহমদ, হিসাব রক্ষক পরিতোষ দেব, অফিস সহকারী চারু শর্ম্মাসহ কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদারবৃন্দ উপস্থিত ছিলেন।