ছাতক প্রতিনিধি
ছাতকে এসএসসি পরীক্ষার ফলাফল পিছিয়ে পড়েছে গতবছর শীর্ষস্থানে থাকা ছাতক বহুমূখী মডেল হাইস্কুল। গেল বছর ৯টি জিপিএ-৫ পেয়ে এ বিদ্যাপীঠ উপজেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল। ১শ’২জন পরীক্ষার্থীর মধ্যে ৯টি জিপিএ-৫সহ ৯২ শিক্ষার্থী কৃতকার্য হয়েছিল। পাশের হার ছিল শতকরা প্রায় ৯০.২০ভাগ। এবছর ১৩৪জনের মধ্যে ১১৯জন শিক্ষার্থী কৃতকার্য হয়। পাশের হার শতকরা ৮৮.৮৯ ভাগ। জিপিএ-৫ লাভ করেছে মাত্র ২জন শিক্ষার্থী। যা গত বছরের তুলনায় পাশের হার শতকরা ১.৩১ ভাগ কম। দীর্ঘদিন ফলাফলে শীর্ষে থাকা এখানের আরেক বিদ্যাপীট ছাতক সিমেন্ট কারখানা উচ্চ বিদ্যালয় এ বছর আরো পিছিয়ে গেছে। ৯৯ জনের মধ্যে কৃতকার্য হয়েছে ৯৫জন শিক্ষার্থী। জিপিএ-৫ লাভ করেছে মাত্র ২জন শিক্ষার্থী। গত বছর এ বিদ্যাপীঠ ৬টি জিপিএ-৫ লাভ করেছিল। চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় গত বছরের ন্যায় এবারও ৭টি জিপিএ-৫ লাভ করেছে। পাশের হার শতকরা ৯০.৭৩ ভাগ। গত বছর ৮টি জিপিএ-৫ নিয়ে দ্বিতীয় স্থানে থাকা গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় এ বছর ১৫ টি জিপিএ-৫ পেয়ে শীর্ষে উঠে এসেছে। ৯টি জিপিএ-৫ পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছে আরেক বিদ্যাপীঠ মঈনপুর উচ্চ বিদ্যালয়। এ ছাড়া নতুনবাজার উচ্চ বিদ্যালয় ও এসপিপিএম উচ্চ বিদ্যালয় ফলাফলের ভিত্তিতে উন্নতি লাভ করেছে। গতবছরের তুলনায় বুরাইয়া স্কুল এন্ড কলেজ, পাইগাঁও উচ্চ বিদ্যালয়, ও এলঙ্গি মডেল হাইস্কুল ফলাফলে পিছিয়ে পড়েছে। তবে মোট ফলাফল ও জিপিএ-৫ বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলদুর রহমান আগামীতে আরো ভাল ফলাফল অর্জন করা সম্ভব হবে বলে তিনি আশবাদী।