ছাতক প্রতিনিধি
ছাতকে এসএসসি ও সমমান পরীক্ষায় ৫ হাজার ২৭৭ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। প্রথম দিনের পরীক্ষায় কোন শিক্ষার্থী অনুপস্থিত থাকার খবর পাওয়া যায়নি। চারটি ভেনুতে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ৩ হাজার ৭৩৬ জন। এ ছাড়া দাখিল পরীক্ষায় ১ হাজার ১৯৬ এবং ভোকেশনাল কোর্সে ৩৪৫জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। ছাতক সরকারী বহুমুখী সরকারী মডেল হাইস্কুল কেন্দ্র ছাড়া চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়, ছাতক জালালিয়া আলিম মাদ্রাসা, ছাতক সরকারী স্কুল এন্ড কলেজ ভ্যেনুতে এসব শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়। রবিবার পরীক্ষা হল পরিদর্শন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইসলাম উদ্দিন। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান ও একাডেমিক সুপারভাইজার সোয়েবুর রহমান উপস্থিত ছিলেন।