ছাতক প্রতিনিধি
ছাতকে ওএমএস ডিলার সমিতির এক সভা বৃহস্পতিবার দুপুরে স্থানীয় এক হোটেলে অনুষ্ঠিত হয়েছে। ডিলার সমিতির সভাপতি ছাতক সদর ইউনিয়ন ডিলার ফয়জুল কবির লাকির সভাপতিত্বে ও ভাতগাঁও ইউনিয়ন ডিলার সিব্বির আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সমিতির সহ-সভাপতি, ছৈলা-আফজলাবাদ ইউনিয়ন ডিলার ফিরোজ আলী, ছাতক পৌরসভার ডিলার বাবুল রায়, সমিতির সাধারণ সম্পাদক, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন ডিলার ফারুক আহমদ সরকুম, চরমহল্লা ইউনিয়ন ডিলার মোহাম্মদ বাবুল, কালরুকা ইউনিয়ন ডিলার আফতাব উদ্দিন, দোলারবাজার ইউনিয়ন ডিলার সুজন মিয়া, দক্ষিণ খুরমা ইউনিয়ন ডিলার সেলিম মিয়া, সমিতির সাংগঠনিক সম্পাদক, সিংচাপইড় ইউনিয়ন ডিলার জাহাঙ্গির আলম, জাউয়াবাজার ইউনিয়ন ডিলার আতিকুর রহমান, ইসলামপুর ইউনিয়ন ডিলার মোহাম্মদ মোনায়েম, নোয়ারাই ইউনিয়ন ডিলার আওলাদ হোসেন, উত্তর খুরমা ইউনিয়ন ডিলার হাবিবুর রহমান প্রমুখ।
বক্তরা এসময় খাদ্য গোদামে ব্যবহৃত যে নিক্তি (পালা) ব্যবহৃত হচ্ছে, তার পরিবর্তে ডিজিটাল নিক্তি ব্যবহারের দাবি জানান।