ছাতক প্রতিনিধি
ছাতকের নোয়ারাই ইউনিয়ন যুবলীগের ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে ইউনিয়নের ২নং ওয়ার্ডে সম্মেলনের মাধ্যমে ৫১সদস্য বিশিষ্ট নতুন ওয়ার্ড কমিটি গঠন করা হয়। ইউনিয়নের মৌলা গ্রামের অ্যাড. আশিক আলীর বাড়ীতে ইউনিয়ন যুবলীগের
আহবায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি সাইফুর রহমান চৌধুরী খোকন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান, ইউনিয়ন আ’লীগের সভাপতি আফজাল আবেদীন আবুল, সাবেক চেয়ারম্যান ছমরু মিয়া তালুকদার, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আওলাদ আলী মাষ্টার, সিনিয়র সহ সভাপতি আনোয়ার খান মখন মেম্বার, ইসলামপুর ইউনিয়ন আ’লীগ নেতা মতছির আলী, পৌর আ’লীগ নেতা জামিল আহমদ, ইউনিয়ন আ’লীগের সহ সভাপতি আব্দুস শুকুর, ওয়ার্ড আ’লীগ নেতা কামাল আহমদ, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক জামাল আহমদ, সদস্য ফরিদ আহমদ। বক্তব্য রাখেন, এখলাছ মিয়া, ছোয়াব আলী, আনোয়ার মিয়া, সাধু দেবনাথ, সেলিম আহমদ, নজির আলী, তাজুদ আলী, রহিম আলী, আব্দুল হক, ফয়জুল ইসলাম, সুহেল খান, নুরুল হক, হাছন আলী, হাফিজ নিজাম উদ্দিন, আমজাদ হোসেন, মানিক মিয়া, জাহাঙ্গির হোসেন প্রমুখ।
সভায় ফিরোজ আলীকে সভাপতি, রহিম আলীকে সাধারন সম্পাদক ও আবুল হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন করা হয়।