ছাতক প্রতিনিধি
ছাতকে উপজেলা কন্ট্রাকটর এসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল বৃহস্পতিবার উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কন্ট্রাকটর এসোসিয়েশনের সভাপতি শংকর চন্দ্র দেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার(ভুমি) শেখ হাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী সমরেন্দ্র দাস তালুকদার, ছাতক থানার ওসি আশেক সুজা মামুন, সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল আলম, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান।
এসময় এসোসিয়েশনের উপদেষ্টা সুনিল কান্তি দে, মাহবুব আহমদ, আশ্রব আলী, সিনিয়র সহ-সভাপতি তাপস চৌধুরী, সহ-সভাপতি অতুল দেব, জসিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক আব্দুস সহিদ বাপন, জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারী চপল, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, সংগঠনের অর্থ সম্পাদক জয়নাল আবেদীন, দপ্তর সম্পাদক সাদিকুর রহমান, প্রচার সম্পাদক সাগর তালুকদার, আপ্যায়ন সম্পাদক এটিএম তারেক, ক্রিড়া সম্পাদক ফজলু মিয়া, সদস্য মামুন মিয়া, জোয়াদ উল্লাহ, সামছুর রহমান বাবুল, মন্তাজ আলী, কাওসার আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে ছাতক মডেল হাইস্কুলে স্কাউট ও বিএনসিসির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলদুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মিসবাহ উদ্দিন, হাজী মখলিছুর রহমান মুকুল, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফায়জুল ইসলাম, অধ্যাপক বাকের হোসেন হাওলাদার, সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গির আজাদ, শিক্ষক আবুল খয়ের, দেলোয়ার হোসেন খান, আব্দুল মুকিত, আমিরুল হক, আরজু মিয়া, পংকজ কান্তি দাস, সুব্রত দাস, আবুল কালাম, ললিতা বেগম, আঞ্জুমান আরা লায়লা, স্কাউট পাবেল আহমদ, তাসলিমা জাহান প্রভা, ফারহান চৌধুরী, সৃজন দে, ইমরাম আহমদ, রাসেল আহমদসহস্কাউট-বিএনসিসির সদস্যরা উপস্থিত ছিলেন।
মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাও. আলিম উদ্দিন।