- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে করদাতাদের সচেতনতা সৃজনে প্রশিক্ষণ কর্মশালা

ছাতক প্রতিনিধি
ছাতকে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২ এবং অটোমেশন সম্পর্কে করদাতাদের সচেতনতা সৃজনের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা বুধবার সকালে উপজেলা সম্মেল কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ রাশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন, ব্যবসায়ী অধ্যাপক হরিদাস রায়, রবীন্দ্র কুমার দাস, অধ্যাপক ফখর উদ্দিন স্বপন, হরি ঘোষ, উত্তম ঘোষ, নারায়ন পাল প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালায় শহরের শতাধিক ব্যবসায়ী অংশ নেন। ‘আসছে দেশে    নতুন আইন-ভ্যাট হবে অনলাইন। ভ্যাট দিচ্ছে জনগন, দেশের হচ্ছে উন্নয়ন-এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।

  • [১]