- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে করোনা আক্রান্ত ২৯৬ ও সুস্থ হয়েছেন ২৪২ জন

ছাতক প্রতিনিধি
ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামালসহ ছাতকে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ২৯৬ জন। বৃহস্পতিবার রাত পর্যন্ত উপজেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য মতে নমুনা পরীক্ষা করা মানুষদের মধ্যে মোট আক্রান্ত হয়েছেন ২৯৬ জন। আইসোলেশনে আছেন ৫২ জন, সুস্থ হয়েছেন ২৪২ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৬ জন। এখানের বাসিন্দা আরো ৪ জন দেশের অন্যত্র মৃত্যুবরন করেছেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা মোট ১০ জনকে এখানে দাফন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্ত্তী বিষয়গুলো নিশ্চিত করেছেন।

  • [১]