- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে করোনা ভাইরাসে আওয়ামীলীগ নেতার মৃত্যু

ছাতক প্রতিনিধি
ছাতক উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, বাগবাড়ী সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা কন্ট্রাকটর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি শাহীন চৌধুরী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না–রাজিউন)।
গত শুক্রবার রাত ১টা ২০মিনিটের সময় সিলেটের নর্থ-ইষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে মাতা-পিতা, চাচা-চাচী, স্ত্রী ও একমাত্র পুত্র সন্তানহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার অকাল মৃত্যুতে গোটা উপজেলা জোড়ে শোকের ছায়া নেমে আসে। তিনি গত ক’দিন করোনা উপসর্গ নিয়ে সিলেট নগরীর শহীদ সামছুদ্দিন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এখানে তার অবস্থার অবনতি ঘটলে সিলেটের নর্থ-ইষ্ট হাসপাতালে আইসিইউ ভর্তি করা হয়। এখানে তাকে প্লাজেমা থেরাপী দেয়া হয়। শুক্রবার রাতে তার শারীরিক অবস্থার আবারো অবনতি ঘটলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। রাত ১টা ৩০ মিনিটের সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্খিদের মাঝে নেমে আসে শোকের ছায়া।
শাহীন চৌধুরী ছাতকের বাগবাড়ী এলাকার বিশিষ্ট মুরব্বী হাজী তেরা মিয়া চৌধুরীর পুত্র। তার অকাল মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন। পৃথক বিবৃতিতে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক শামীম আহমদ চৌধুরী, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য, ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আজমল হোসেন সজল, ছাতক পৌরসভার প্যানেল চৌধুরী, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান অ্যাড. সুফি আলম সুহেল, পৌর কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, জসিম উদ্দিন সুমেন, দেলোয়ার হোসেন, লিয়াকত আলী, ধন মিয়া, নওশাদ মিয়া, সুদীপ দে, আছাব মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী চপল, সাবেক ছাত্রলীগ নেতা পংকজ কান্তি চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সাদমান মাহমুদ সানি, পৌর ছাত্র লীগের সভাপতি জামায়েল আহমদ ফরহাদ, ছাতক সরকারী ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াদ আহমদ চৌধুরীসহ নেতৃবৃন্দ শোক প্রকাশ করে শোকা পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এছাড়াও সুনামগঞ্জ জেলা কন্ট্রাকটর ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে সভাপতি আবুল মহসিন মাহবুব ও সাধারণ সম্পাদক শংকর কুমার দেব পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
এছাড়াও শোক প্রকাশ করেছেন উপজেলা কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুস শহিদ বাপন, সহ সভাপতি আব্দুস সালাম, মমতাজ আলী, মাফিজ আলী শামসুর রহমান বাবুল, হাজী জয়নাল আবেদীন, সাজিদুর রহমান, কয়ছর আহমদ, যুগ্ম সম্পাদক ইসতিয়াক রহমান তানভীর, সহ সাধারণ সম্পাদক ফজলুল হক, এটিএম তারেক, হাবিবুর রহমান রাসেদ, মোজাম্মেল খান, এমরান আহমদ, সাগর তালুকদার, সাংগঠনিক সম্পাদক মঞ্জু মিয়া, কোষাধ্যক্ষ খায়রুল হুদা, দপ্তর সম্পাদক কাওছার আহমেদ সেবুল, প্রচার সম্পাদক শাহরিয়ার তারেক, ক্রীড়া সম্পাদক সাদিকুর রহমান সাদিক, সাংস্কৃতিক সম্পাদক মমিনুর রহমান রিয়াজ, বার্ষিকী সম্পাদক আব্দুল্লাহ আল সনি, সমাজসেবা সম্পাদক আমিনুল হক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কামরুল হাসান শাওন, নির্বাহী সদস্য হজরত আলী, আব্দুল হক, বলরাম দেব, কৃপেশ চন্দ, রাহেল আহমদ, কার্জন রহমান, ইমরান হোসেন আবিদ, রম্মান আহমদ, মতিউর রহমান, উপজেলা সুনিল কান্তি দে, আছরব আলী, অতুল দেব ও নুরুল আমীন শাহিন গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
তিনি পিতা-মাতা, স্ত্রী, ১ সন্তান, চাচা-চাচি, ভাই-বোন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বেলা ১১ টায় বাগবাড়ী জামে মসজিদ প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মেনে জানাজা শেষে পঞ্চায়েতি কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।

  • [১]