ছাতক প্রতিনিধি
ছাতকে দু’ব্যাংকার, মৎস্য অফিসের এক মাঠকর্মী এবং পল্লী বিদ্যুতের এক কর্মকর্তাসহ নতুন আরো ১৩ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
মঙ্গলবার স্বাস্থ্য বিভাগ কর্তৃক প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী পজেটিভ সনাক্ত ১৩ জনের মধ্যে কৃষি ব্যাংক ও উত্তরা ব্যাংক গোবিন্দগঞ্জ শাখার দু’ কর্মকর্তা, উপজেলা মৎস্য অফিসের ১ মাঠকর্মী এবং পল্লীবিদ্যুৎ সমিতির ১ কর্মকর্তাও রয়েছেন।
এ ছাড়া শহরের বাগবাড়ী, দক্ষিণ বাগবাড়ী, শ্যামপাড়া, গোবন্দিগঞ্জ নতুন বাজার, জাউয়া, কৈতক, দক্ষিণ খুরমা ইউনিয়নের চেচান, ভুঁইগাঁও ও দোলারবাজার ইউনিয়নের পালপুর গ্রামে ১জন করো কারোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব চক্রবর্ত্তী। এ নিয়ে ছাতকে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৬ জনে।