- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে করোনা ভাইরাসে ডাক্তারসহ নতুন আক্রান্ত ১৬

ছাতক প্রতিনিধি
ছাতকে একই পরিবারের ৩ জনসহ নতুনভাবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৬ জন। আক্রান্তদের মধ্যে ফ্রন্টলাইন যোদ্ধা একজন ডাক্তারও রয়েছেন। রোববার( ১৫জুন) স্বাস্থ্য বিভাগ কর্তৃক প্রদেয় প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী পজেটিভ সনাক্ত ১৬ জনের মধ্যে হাসপাতালের একজন ডাক্তার ছাড়া মন্ডলীভোগ এলাকার ৫ জন, মন্ডলীভোগ কালীবাড়ী সংলগ্ন এলাকার ৩ জন, রহমতবাগ আবাসিক এলাকার ৩ জন, দক্ষিন বাগবাড়ী এলাকার ২ জন, চরেরবন্দ এলাকার ১ জন ও ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের একজন। এ নিয়ে ছাতকে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৩ জনে।

  • [১]