ছাতক প্রতিনিধি
ছাতক সরকারী ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াদ আহমদ চৌধুরীর নামে ফেইক আইডি খুলে বিভিন্ন আপত্তিকর স্ট্যাটাস ও ছবি পোস্ট করায় থানায় জিডি এন্ট্রি করা হয়েছে।
রবিবার রিয়াদ আহমদ চৌধুরী বাদী হয়ে ‘দৈনিক আলোড়ন ও ছাতক উপজেলা আওয়ামী যুবলীগ’ নাম ব্যবহার করা এ ফেইক আইডির বিরুদ্ধে ছাতক থানায় জিডি (নং-৩৫৬) করেছেন।
তিনি জিডিতে উল্লেখ করেন, ওই ফেইক আইডি থেকে তার বিরুদ্ধে বিভিন্ন রকমের আপত্তিকর কথাবার্তা, উসকানীমূলক বক্তব্য স্ট্যাটাস আকারে পোস্ট করা হয়েছে। এসব স্ট্যাটাসের সাথে যুক্ত করা হয়েছে তার এডিটকৃত ছবি। এতে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভোগছেন বলে জিডিতে উল্লেখ করেছেন। এসব ফেইক আইডি ব্যবহারকারীদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের দাবী জানান কলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াদ আহমদ চৌধুরী।