- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

ছাতক প্রতিনিধি
ছাতকে কৃষি প্রযুক্তি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। এ উপলক্ষে শহরে র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অলিউর রহমান চৌধুরী বকুল। উপজেলা কৃষি কর্মকর্তা কেএম    
বদরুল হকের সভাপতিত্বে ও উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল হামিদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার খান ছানা।
এছাড়াও বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারন কর্মকর্তা শাখাওয়াত হোসেন, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর-রশীদ, প্রকৌশলী বিলাল হোসেন, শিক্ষক দিলোয়ার হোসেন খান, নিত্য রঞ্জন দাস, মাওলানা আলীনুর, পলব ভট্টাচার্য্য। সভায় বৃক্ষ মেলায় শ্রেষ্ঠ নার্সারী মালিক আবুল হোসেন ও তৌফিকুল ইসলামকে পুরষ্কার প্রদান করা হয়।

  • [১]