ছাতক প্রতিনিধি
ছাতকে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে এবং কৃষি প্রণোদনা কর্মসূচির অধীনে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কেএম বদরুল হক, ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত, ইউপি সদস্য আব্দুর রহিম, মুহিবুর রহমান, সাবেক মেম্বার সমরুজ আলী প্রমুখ।