ছাতক প্রতিনিধি
ছাতকে সরকারী খাস ভুমির মালিকানা নিয়ে প্রতিপক্ষের হামলায় এক মুক্তিযোদ্ধাসহ ৪ ব্যক্তি আহত হয়েছে। আহতদের ভর্তি করা হয়েছে ছাতক হাসপাতালে। রবিবার সকালে ইসলামপুর ইউনিয়নের ধনিটিলা গ্রামে এ হামলার ঘটনা ঘটেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ধনিটিলা গ্রামের টিলারকম ভুমিতে ১৮জন মুক্তিযোদ্ধা পরিবার-পরিজন নিয়ে বসবাস করে আসছে। সম্প্রতি লিজ গ্রহনের নামে বনগাঁও গ্রামের কতিপয় ব্যক্তি সরকারী এ ভুমি দখল নিতে মরিয়া হয়ে উঠে। রবিবার সকালে প্রতিপক্ষের লোকজন জোড়পূর্বক সরকারী এ খাসভুমি দখল নিতে চাইলে এতে বসবাসরত মুক্তিযোদ্ধারা বাঁধা প্রদান করেন। এতে ক্ষীপ্ত হয়ে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে মুক্তিযোদ্ধা আঞ্জব আলী
(৬৫), তারা সন্তান আলী হোসেন (২২) ও জাহির আলী (২৫) এবং তার স্ত্রী সায়রুন নেছাকে মারধর করে আহত করে। এসময় হামলাকারীরা মুক্তিযোদ্ধাদের বসতঘর ভাংচুরও ভাংচুর করেছে বলে মুক্তিযোদ্ধা আঞ্জব আলী জানিয়েছেন।