- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে গণটিকা কার্যক্রম উৎসাহিত করতে টিকাকেন্দ্রে স্বেচ্ছাসেবকলীগ

ছাতক প্রতিনিধি
ছাতকে স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে কোভিড-১৯ এর গণটিকা কর্মসূচী পরিদর্শন ও টিকা গ্রহণে সাধারন উপকারভোগী মানুষদের সহায়তা প্রদান করেন স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রিয় কার্যনির্বাহী সদস্য ও সুনামগঞ্জ জেলার দায়িত্ব প্রাপ্ত নেতা শাহীন আহমদ চৌধুরী সহ স্থানীয় নেতৃবৃন্দ। রবিবার পৌরসভা সহ উপজেলা বিভিন্ন ইউনিয়ন ভিক্তিক টিকা কেন্দ্র পরিদর্শন করেন তিনি। এ ছাড়া ইউনিয়নের বিভিন্ন টিকা কেন্দ্রে স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা ব্যানার সাটিয়ে টিকা গ্রহণে মানুষকে উৎসাহিত করেন। উপজেলার ইসলামপুর, নোয়ারাই, কালারুকা সহ বিভিন্ন ইউনিয়নে স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা এ দায়িত্ব পালন করেছেন।
এসময় সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারন সম্পাদক আহবাব মিয়া তালুকদার সাজু, পৌর ছাত্রলীগের সভাপতি জামায়েল আহমদ ফরহাদ, সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াদ আহমদ চৌধুরী, সহ সভাপতি আবুল কাদের তালুকদার, যুবলীগ নেতা জাহাঙ্গির আলম তারেক, স্বেচ্ছাসেবকলীগ নেতা সাহেদ আহমদ, আতাউল সানি, মোফাজ্ঝল আহমদ, রানা মিয়া, রাসেল আহমদ, শামীম মিয়াসহ স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • [১]