ছাতক প্রতিনিধি
ছাতকে জনতার গণপিঠুনিতে মনা মিয়া (৪০) নামে এক গরু চোরের মৃত্যু হয়েছে। রবিবার ভোরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পুটামারা গ্রামের মৃত আব্দুল লতিফের পূত্র। এ সময় গণপিঠুনিতে একই এলাকার মৃত আলমাছ উদ্দিনের পূত্র আব্দুল হামিদ
(৩৮) গুরুতর আহত হয়।
জানা যায়, শনিবার রাতে মনা মিয়া ও আব্দুল হামিদসহ কয়েক চোর উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে গরু চুরি করার সময় স্থানীয় লোকজন তাদের আটক করে। এ খবর চারদিক ছড়িয়ে পড়লে এলাকার উত্তেজিত লোকজন দুই চোরকে বেধড়ক গণপিঠুনি দিলে গুরুতর আহত হয়। আহত চোরদের প্রথমে ছাতক হাসপাতালে ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে মনা মিয়ার মৃত্যু হয়।
ছাতক থানার ওসি আশেক সুজা মামুন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করা হয়েছে।