- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

ছাতক প্রতিনিধি
ছাতকে গণহত্যা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান।
এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৈফিক হোসেন খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, সমবায় কর্মকর্তা মতিউর রহমান, আনসার ও ভিডিপি কর্মকর্তা সফিকুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ সরকার, জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমানসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

  • [১]