ছাতক প্রতিনিধি
ছাতকে কামাল মিয়া (২০) নামের এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল থেকে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে প্রেরণ করেছে। কামাল মিয়া উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের বাদেশ্বরী গ্রামের ফজর আলীর পুত্র। বুধবার রাতে বাড়ির পাশের একটি রেন্টি গাছের ডালের সাথে গলায় রশি পেছিয়ে সে আত্মহত্যা করে। সকালে তার ঝুলন্ত লাশ দেখে তার পরিবারের লোকজন পুলিশে খবর দিলে জাউয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক নির্মল চন্দ্র দেব ও এসআই নুর মোহামম্মদ ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করেন। এ ব্যাপারে ছাতক থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।