ছাতক প্রতিনিধি
ছাতকে নুর আলী(২৫) নামের এক গাঁজা বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে দোলারবাজার ইউনিয়নের মঈনপুর বাজার থেকে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। নুর আলী মঈনপুর গ্রামের ফরিদ আহমদের পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এসআই তরিকুল ইসলাম অভিযান চালিয়ে ৪শ’ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করেন। নুর আলীর বিরুদ্ধে গাঁজাসহ মাদকদ্রব্য বিক্রয়ের অভিযোগ রয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে।