- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে গাঁজাসহ বিক্রেতা গ্রেফতার

ছাতক প্রতিনিধি
ছাতকে গাঁজাসহ ইছাক আলী (২৬) নামের এক গাঁজা বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে বাঁশখলা এলাকা থেকে  গাঁজাসহ তাকে আটক করা হয়। সে শহরের বাঁশখলা আবাসিক এলাকার কামাল মিয়ার  পূত্র। এ ঘটনায় ছাতক থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ইছহাকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এসআই শফিকুর রহমান অভিযান চালিয়ে ২শ’ গ্রাম গাঁজাসহ ইছাক আলীকে গ্রেফতার করেন। বৃহস্পতিবার সকালে তাকে সুনামগঞ্জ জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

  • [১]