- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে গাছ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু

ছাতক প্রতিনিধি
ছাতকে গাছ থেকে পড়ে মুহিবুর রহমান (৩৮) নামের শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের গহরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তিনি গহরপুর গ্রামের ময়না মিয়ার পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুহিবুর রহমান সকালে    
 শ্রমিক হিসেবে একই গ্রামের আফতাব আলীর বাড়ির একটি গাছে উঠে ডাল কাটতে গিয়ে পা ফসকে গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়। তাকে আশংকাজনক অবস্থায় কৈতক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

  • [১]