ছাতক প্রতিনিধি
ছাতকে গুণীজন সংবর্ধনায় সংবর্ধিত হলেন সিলেট জেলা জজ কোর্টের জিপি, প্রবীণ আইনজীবী, আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য এড. রাজ উদ্দিন। নিজ এলাকার মানুষের দেয়া ভালোবাসায় সিক্ত হলেন তিনি। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় চেচান বাজারে ইয়াছিন বাগ ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের চেচান গ্রাামের কৃতি সন্তান এড. রাজ উদ্দিনের সম্মানে তাকে সংবর্ধনা দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে সুনামগঞ্জ—৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেন, গুণীজনদের সম্মান দেয়া এবং সম্মনীত করা সমাজের সর্বস্তরের মানুষের নৈতিক দায়িত্ব। যে সমাজে গুণীজনের সম্মান দেয়া হয় না সেখানে গুণীজন জন্মায় না। এড. অত্র এলাকার একজন গুণী ব্যক্তিত্ব হলেন এড. রাজ উদ্দিন। তিনি সমাজ ও এলাকার মানুষের কল্যাণে কাজ করতে পারলে খুবই আনন্দিত হন। পরিচ্ছন্ন ব্যক্তিত্ব এড. রাজ উদ্দিনের পথচলা অনকরণ করার মতো। সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, এড. রাজ উদ্দিন। ইয়াছিন বাগ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এড. সাহাব উদ্দিনের সভাপতিত্বে এবং সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য আতিকুর রহমান তালুকদার ও ইয়াছিন বাগ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবু রেহানের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক, দোয়ারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী বীর প্রতীক, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, আওয়ামীলীগ নেতা সৈয়দ আহমদ, আফজাল হোসেন। বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা চান মিয়া চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির, ভাতগাঁও ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, চরমহল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কদর মিয়া, নোয়ারাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন আবুল, উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আব্দুল খালিক, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওবায়দুর রউফ বাবলু, সহ সভাপতি টুনু মিয়া, সাংগঠনিক সম্পাদক এনামুল হক এনাম, এড. সামছুর রহমান, এড. ছায়াদুর রহমান ছায়াদ, আওয়ামীলীগ নেতা সুন্দর আলী, ছাতক প্রেসক্লাবের সহ সভাপতি বদর উদ্দিন আহমদ, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক উপ সম্পাদক নাফিস শামস তিয়াস, এলাছ উদ্দিন প্রমুখ।