- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে গৃহবধূর রহস্যজনক মৃত্যু স্বামী পলাতক

ছাতক প্রতিনিধি
ছাতকের পল্লীতে তাসলিমা বেগম(২৫) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাহাদুর-বৈশাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পুর থেকে গৃহবধূর স্বামী পলাতক রয়েছে। তাকে গলাটিপে শ্বাসরদ্ধ করে হত্যা করা হয়েছে বলে স্থানীয় লোকজন ধারনা করছেন। তাসলিমা বেগম বাহাদুরপুর-বৈশাকান্দি গ্রামের নয়ন মিয়ার স্ত্রী।
স্থানীয় সুত্রে জানা যায়, কিশোরগঞ্জে ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের বাশ্বাপুর-কাইট্টাকান্দা গ্রামের হানিফ আলীর পুত্র ট্রাক্টর চালক নয়ন মিয়া (৩০)  
বৈশাকান্দি-বাহাদুরপুর গ্রামের একটি ভাড়াটে ঘরে বসবাস করতো। নয়নের বোন শাবানা বেগমের মাধ্যমে প্রায় ছ’ মাস আগে একই গ্রামের মৃত হেলিম মিয়ার কন্যা তাসলিমার সাথে নয়নের বিয়ে হয়। বরাবরের মত সোমবার রাতের খাবার খেয়ে স্বামীর সাথে একই ঘরে ঘুমিয়ে পড়ে তাসলিমা। সকালে তাসলিমার মৃত দেহ ঘরে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। ছাতক থানার এসআই চম্পক দাম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে প্রেরণ করেছেন। ঘটনার পর থেকে গৃহ বধূর স্বামী  নয়ন মিয়া (৩০) পলাতক রয়েছে।
এসআই চম্পক দাম জানান, গৃহবধূর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। লাশের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

  • [১]