- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে গোসল করতে গিয়ে নদীতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

ছাতক প্রতিনিধি
ছাতকে নদীতে সাঁতার কাটতে গিয়ে পারভেজ আলম (১১) নামের এক মাদ্রসা ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় একটি বাঁশের সাঁকোর খুটির সাথে আটকা পড়া অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। পারভেজ সিংচাপইড় ইউনিয়নের সদুখালী গ্রামের ইলিয়াছ আলীর পুত্র ও সিংচাপইড় আলিম মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে ভটেরখাল নদীতে গোসল করতে গিয়ে স্রোতে তলিয়ে যায় পারভেজ। তাকে খোঁজাখুজির পর সন্ধ্যায় খালের উপর একটি বাশেঁর সাঁকোর খুঁটিতে আটকা পড়া অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

  • [১]