ছাতক প্রতিনিধি
ছাতকে ঘুর্ণিঝড়ে দুর্গতদের পাশে দাঁড়ালেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুলসহ তার পরিবার ও পল্লী বিদ্যুৎ সমিতি। ৩টি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে ১ ট্রাক খাদ্য ও বস্ত্র বিতরণ করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।
ত্রাণ সমাগ্রী বিতরণকালে বকুল বলেন,‘প্রাকৃতিক দুর্যোগে কারো হাত থাকে না। দুর্যোগ ও পরবর্তী সময় একে ধৈর্য্যরে সাথে মোকাবিলা করতে হবে। দুর্গতদের পাশে দাঁড়ানো এবং সহায়তার হাত বাড়িয়ে দেয়া সকল বিত্তবানদের নৈতিক দায়িত্ব।’
মঙ্গলবার বিকেলে পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে থালা-বাসন বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কদর মিয়া, সুনামগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএম আশরাফুল আলম, সহকারী জেনারেল ম্যানেজার নাজমুল হাসান, এনফোর্সম্যান্ট কো-অর্ডিনেটর হাসানুজ্জামান, জুনিয়র ইঞ্জনিয়ার জিএম মাজিদুল হক, লাইন টেকনিশিয়ান মখলিছুর রহমান, লাইনম্যান মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।
সোমবার বিকেলে দুর্গতদের মাঝে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও তার পরিবারের পক্ষ থেকে খাদ্য সামগ্রী ও পরিধেয় বস্ত্র বিতরণ করা হয়।
এসময় যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ও উপজেলা চেয়ারম্যানের বড়ভাই হাজী আখলাকুর রহমান চৌধুরী এবং উপজেলা চেয়ারম্যানের স্ত্রী নুরুন্নাহার চৌধুরী চিনু ইপস্থিত ছিলেন।
খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণকালে উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, উপজেলা যুবলীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী সাইফুর রহমান চৌধুরী খোকন, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক সিরাজুল হক, দক্ষিণ খুরমা ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির, জাউয়াবাজার ইউনিয়নের চেয়ারম্যান মুরাদ হোসেন, চরমহল্লা ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসনাত ও উপজেলা যুবলীগ নেতা কাউছার আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
যুক্তরাজ্য প্রবাসী ও কমিউনিটি নেতা হাজী আখলাকুর রহমান চৌধুরী ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হাতধলানী জামে মসজিদের মাইক ক্রয়ের জন্যে নগদ ২৫ হাজার টাকা প্রদান ও দুর্গত পরিবারের জন্যে ২৫ বান্ডিল ঢেউটিন প্রদানের ঘোষণা দেন। এদিকে উপজেলা যুবলীগের সভাপতি সাইফুর রহমান চৌধুরী খোকনও দুর্গতদের মাঝে ৪০ বান্ডিল ঢেউটিন প্রদানের ঘোষণা দিয়েছেন। অপরদিকে আজ বুধবার এমপি মুহিবুর রহমান মানিক ও সুনামগঞ্জের জেলা প্রশাসকের সহায়তায় প্রায় ২শ বান্ডিল ঢেউটিন ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হবে বলে জানা গেছে।