ছাতক প্রতিনিধি
ছাতকে ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলার ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্ত ১০১ টি পরিবারের মাঝে এসব নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারককে নগদ ৬হাজার টাকা করে ৬লক্ষ ৬হাজার টাকা ও দুই বান্ডিল করে মোট ২০২ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, সহকারী কমিশনার (ভূমি) সাবিনা ইয়াসমিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএমএ করিম, মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক ছানাউর রহমান ছানা, আ.লীগ নেতা সৈয়দ আহমদ, সামছুজ্জামান রাজা, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাষ্টার, গয়াছ আহমদ, বিল্লাল আহমদ, আব্দুল হেকিম, আব্দুল মছব্বির, মুরাদ হোসেন, আ.লীগ নেতা সাব্বির আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।