- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে ঘুর্নিঝড় ক্ষতিগ্রস্তদের পাশে ফুলতলী মুসলিম হ্যান্ডস বাংলাদেশ

ছাতক প্রতিনিধি
ছাতকে ঘুর্নিঝড় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন ফুলতলী মুসলিম হ্যান্ডস বাংলাদেশ’র নেতৃবৃন্দ। গৃহ নির্মাণসহ পর্যাপ্ত পরিমান ত্রান সামগ্রী তুলে দিলেন দুর্গতদের হাতে। সম্প্রতি সংগঠনের পক্ষ থেকে
ক্ষতিগ্রস্তদের চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি প্যাকেটজাত করে শহস্রাধিক দুর্গত মানুষের মাঝেত্রান সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ছাতক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল ও ফুলতলী মুসলিম হ্যান্ডস বাংলাদেশ’র কান্ট্রি ম্যানেজার মাও. গুফরান আহমদ চৌধুরী।
এ ছাড়া জাউয়াবাজার ইউনিয়নের চেয়ারম্যান মুরাদ হোসন, ছাতক জালালিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. আব্দুল আহাদ, মাও. মুশাইদ আলী, মাও. তাজুল ইসলাম, মাও. আলী আশগর, মাও. কবির আহমদ, মাও. আব্দুল মুমিন, মাও. সৈয়দ বদরুল আলম, মাও. আব্দুল মতিন, মাও. আজিম উদ্দিন, মাও. নাসির উদ্দিন নাজিমীসহ মুসলিম হ্যান্ডসের বিভিন্ন পদের কর্মকর্তাগন ত্রান বিতরনের সময় উপস্থিত ছিলেন। ঘুর্নিঝড়ে গৃহহীনদের জন্য মুসলিম হ্যান্ডসের পক্ষ থেকে গৃহ নির্মানের উদ্যোগ নেয়া হয়েছে। ইতিমধ্যেই ৮টি গ্রহহীন পরিবারের জন্য গৃহ নির্মানের কাজ চলছে বলে নেতৃবৃন্দ জানিয়েছেন।      

  • [১]