ছাতক প্রতিনিধি
ছাতকের দক্ষিণ খুরমা ও চরমহলা ইউনিয়নের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে শাড়ি-লুঙ্গিসহ নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে দক্ষিন খুরমা ইউনিয়নের হাতধনালী, পুড়াকাটি ও চরমহলা ইউনিয়নের খরিদিচর, টেটিয়ারচর, চরমাধব, চুনারুচরসহ কয়েকটি গ্রামের ক্ষতিগ্রস্থ তিন শতাধিক পরিবারের মাঝে শাড়ী, লুঙ্গি, টি-শার্ট ও নগদ অর্থ বিতরণ করা হয়। দক্ষিণ খুরমা ইউনিয়নের চেচান গ্রামের লন্ডন প্রবাসী হাবিব কিবরিয়া কয়েছ তালুকদারের উদ্যোগে টেটিয়ারচর গ্রামে পলী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক সিরাজুল হকের বাড়িতে কাপড় ও নগদ অর্থ বিতরণ উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সিলেট নগরীর পালকি রেস্টুরেন্টের চেয়ারম্যান ছানাউর রহমান ছানা। প্রবাসী হাবিব কিবরিয়া তালুকদার ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর পাশে প্রবাসীসহ সকল বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান।
এ সময় সিলেটস্থ ছাতক সমিতির সাধারন সম্পাদক আফজাল হোসেন, স্থানীয় নুরুল ইসলাম মাষ্টার, মুহিতুর রহমান তালুকদার, দুুদু মিয়া তালুকদার, সাবেক ইউপি সদস্য হারুন মিয়া তালুকদার, মুহিবুর রহমান টুনু তালুকদার, ছায়াদ মিয়া তালুকদার, ছুরত মিয়া তালুকদার, সেবুল মিয়া তালুকদার, আতিক মিয়া তালুকদার, সাজু মিয়া তালুকদার, হাসান তালুকদার, আসাদুজ্জামান তালুকদার প্রমুখ।