ছাতক প্রতিনিধি
ছাতকের জামেয়া ইসলামীয়া মতিনিয়া লুৎফুল উলুম চরভাড়া মাদ্রাসার ৬০ বছর পুর্তি উপলক্ষে মহাসম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ৩১ জানুয়ারী মঙ্গলবার। মহাসম্মেলন উপলক্ষে ছালিক মিয়া তালুকদারকে আহবায়ক করে ১০১ সদস্য বিশিষ্ট বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। এছাড়া অর্থ, আপ্যায়ন, ইসলামী সাংস্কৃতিকসহ ১০টি উপ-কমিটিও গঠন করা হয়েছে। মহা-সম্মেলনকে ঘিরে সপ্তাহ ব্যাপী চলছে প্রচার-প্রচারণার কাজ। ইতিমধ্যে মাদ্রাসা এলাকাসহ বিভিন্ন এলাকায় নির্মাণ করা হয়েছে অর্ধ শতাধিক তোরণ। সম্মেলন স্থলে একটি বিশাল প্যান্ডেলের নির্মাণ কাজ চলছে। মাদ্রাসা মাঠকে সাজানো হচ্ছে আকর্ষণীয় সাজে।
সম্মেলনে অতিথি হিসেবে ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুহাদ্দিস আলামা শায়খ আব্দুলাহ মারুফী, শায়খুল ইসলাম মাদানী (রঃ)’র দৌহিত্র আলামা আফফান মনসুরপুরী ও যুক্তরাজ্যের শায়খ বিলাল বাওয়াসহ আলামা আব্দুল মুমিন, মুফতি মোহাম্মদ ওয়াক্কাছ, মাও. শায়খ নুরুল ইসলাম, মুফতি আবুল কালাম জাকারিয়া, মাও. আব্দুল বাছির, মাও. সাইদুর রহমান, মাও. মুহসিন আহমদ, মাও. আনোয়ার হোসেন, মাও. আব্দুল হাফিজ, মাও. নুর হোসেন কাসেমী, মাও. শাহীনুর পাশা চৌধুরীসহ দেশ-বিদেশের খ্যাতনামা আলেমগন উপস্থিত থাকবেন। সম্মেলনে সভাপতিত্ব করবেন যথাক্রমে মাও. আব্দুস সোবহান, মাও. শায়খ আব্দুল হান্নান, মাও. সিদ্দিক আহমদ খান ও আলহাজ্ব আজিজুর রহমান।