ছাতক প্রতিনিধি
ছাতকে চলন্ত ট্রেনের ধাক্কায় জরিনা বেগন (৭০) নামের এক বৃদ্ধ মহিলা আহত হয়েছেন। মঙ্গলবার সকাল প্রায় ১০টার দিকে গোবিন্দগঞ্জ ক্রসিং সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাকে আশংকাজানক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বৃদ্ধা জরিনা বেগম গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ রইছ আলীর মা বলে জানা গেছে।