- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে চাঁদাবাজির অভিযোগে ৪ জন আটক

জাউয়া প্রতিনিধি
ছাতকে অবৈধ চাঁদাবাজির অভিযোগে ৪ জনকে আটকের পর জেল-হাজতে পাঠানো হয়েছে। আটককৃতরা হলো শহরের মন্ডলীভোগ আবাসিক এলাকার মৃত গোলাম রহমানের ছেলে মো. রাসেল মিয়া, উপজেলার কালারুকা ইউনিয়নের সিকন্দরপুর গ্রামের কছির উদ্দিনের ছেলে মো.ইমন উদ্দিন, নোয়ারাই ইউনিয়নের শারপিন ঠিলা
(টিলাগাঁও) গ্রামের আরব আলীর ছেলে মো. কবির হোসেন ও ইসলামপুর ইউনিয়নের গনেশপুর (নোয়াগাঁও) গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আলী আহমদ।
আটককৃতদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে জেল-হাজতে পাঠানো হয়। সুরমা নদী থেকে অবৈধ ভাবে জোরপূর্বক চাঁদাবাজির অভিযোগে সকালে সুরমা নদী থেকে তাদের আটক করে থানা পুলিশ। এ ঘটনায় থানার এসআই লিটন চন্দ্র রায় বাদী হয়ে আটক ৪ জনসহ ৬ জনকে আসামী করে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন।

  • [১]