ছাতক প্রতিনিধি
ছাতকে প্রনয় চৌধুরী পিয়াস(১৯) নামের এক সিএনজি চালক নিখোঁজ হয়েছেন। রবিবার রাত থেকে তিনি নিঁেখাজ রয়েছেন। তিনি দক্ষিণ খুরমা ইউনিয়নের খুরমা গ্রামের প্রনব চৌধুরী কুটুর পুত্র। তার ব্যবহৃত সিএনজিটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, রোববার রাতে সিরাজগঞ্জ বাজারে অটোটেম্পু-অটোরিক্সা শ্রমিকদের এক সভায় যোগদান শেষে পিয়াস চৌধুরী সেখান থেকে চলে যায়। রাতেই সে যাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় যাওয়ার কথা বলে তার সহযোগী শ্রমিকদের কাছ থেকে বিদায় নেয়। এর পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ অবস্থায় পাওয়া যায়। গতকাল সোমবার সকালে দোলারবাজার ইউনিয়নের খাইরগাঁও-রামপুর ব্রীজের মুখে তার ব্যবহৃত সিএনজিটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। দুপুরে ছাতক থানার এসআই সোহেল রানা ঘটনাস্থল থেকে সিএনজিটি উদ্ধার করে থানায় নিয়ে যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত সিএনজি চালক পিয়াসের কোন সন্ধান পাওয়া যায়নি।