ছাতক প্রতিনিধি
ছাতকে চেলা নদী থেকে এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে চেলা নদী থেকে অজ্ঞাতনামা ভাসমান এ লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, নদীতে ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দিলে লাশটি উদ্ধার করা হয়। লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। বে-ওয়ারিশ হিসেবে লাশটির দাফন সম্পন্ন করা হয়েছে।