ছাতক প্রতিনিধি
ছাতকের উত্তর খুরমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিমের সমর্থনে উপজেলা বিএনপির উদ্যোগে এক নির্বাচনী সভা বৃহস্পতিবার বিকেলে স্থানীয় গদারমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন বিএনপির সভাপতি আবু নছরের সভাপতিত্বে ও বিএনপি নেতা আব্দুস সালামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য লুৎফুর রহমান খান, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজম খান, জেলা শ্রমিক দল নেতা ছেরাগ আলী, বিএনপি নেতা সাজ্জাদুর রহমান, ইউনিয়ন যুবদলের সভাপতি অলিউর রহমান, যুবদল নেতা ফারুক খান, উপজেলা সেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, উপজেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক ইজাজুল হক রনি।
বক্তব্য রাখেন আব্দুর রশিদ, মাও. আখলুছ আলী, জাকির হোসেন, হারুন মিয়া, শাহিন আহমদ প্রমূখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম। এ সময় সমছু মিয়া, রোয়াব আলী, আব্দুল মালিক, আব্দুল হক, সবজিল আহমদ, শাজ্জাদুর রহমান, মখবুল আলী, আবুল কালাম, ফয়জুল হক, ছেরাগ আলী, আবুল হাসনাত, সেবুল আহমদ, আনছার মিয়া, ইকবাল হোসেন, ফজলু মিয়া, আব্দুল লতিফসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।