- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে চোরাই মোটর সাইকেলসহ গ্রেফতার ১

ছাতক প্রতিনিধি
ছাতকে চোরাইমোটর সাইকেলসহ দিলোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। দিলোয়ার হোসেন উপজেলার দোলারবাজার ইউনিয়নের পূর্ব বসন্তপুর গ্রামের মৃত নুর মিয়ার পুত্র। গোপন
সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ সদর থানার ওসি জয়নাল আবেদীন গত মঙ্গলবার মধ্য রাতে কচুরকান্দি গ্রামে অভিযান চালিয়ে চোরাই পালসার মোটরসাইকেলটি উদ্ধারসহ দিলোয়ার হোসেনকে গ্রেফতার করেন। জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই বেলাল আহমদ চোরাই মোটর সাইকেল উদ্ধার ও গ্রেফতারের সত্যতা স্বীকার করেছেন।

  • [১]