- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে ছাত্রলীগ ও ছাত্রদল সংঘর্ষে আহত ৫

ছাতক প্রতিনিধি
ছাতকে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় অন্তত ৫ জন ছাত্র আহত হয়েছে। শনিবার সকালে ছাতক সরকারী অনার্স-ডিগ্রি কলেজে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে উভয় দলের নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কলেজ প্রাঙ্গণে ছাত্রদল কর্মী মিনহাজের সাথে বাক-বিতন্ডা হয় ছাত্রলীগ কর্মী সোহাগ ও রিফাতের। ঘটনাটি তাৎক্ষণিক কলেজ শিক্ষক ও ছাত্রলীগ সভাপতি রিয়াদ আহমদ চৌধুরীসহ সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপে মিটমাট করে দেয়া হয়। বিষয়টি ছাত্রদলকর্মী মিনহাজের মনোপ্রোত না হওয়া সে কলেজ ক্যাম্পাস ত্যাগ    করে চলে আসে। কিছুক্ষণ পর তার সহকর্মী ৭-৮ জনকে সাথে নিয়ে পুনরায় কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে মহড়া দিলে ছাত্রলীগ কর্মীরা তাদের ধাওয়া করে। এক পর্যায়ে ছাত্রদল কর্মীরা ধাওয়া খেয়ে কলেজ ক্যাম্পাস ত্যাগ করে।
এ সময় ছাত্রদল নেতা সাচ্ছা আবেদীন, সৈয়দ মেহেদীসহ ৫জন ছাত্র আহত হয়। খবর পেয়ে সাবেক ছাত্রলীগ নেতা শাহীন আহমদ চৌধুরী, পংকজ চৌধুরী, যুবলীগ নেতা ফজলে রাব্বী জনী ঘটনা স্থলে পৌছে ছাত্রলীগকে নিবৃত করে পরিস্থিতি শান্ত করেন। পরে ছাতক থানার ওসি আতিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন।
এ ব্যাপারে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল মুনিম মামনুন জানান, কলেজ ছাত্রদলের কর্মীসভায় ছাত্রলীগ পরিকল্পিত হামলা করেছে। তিনি এ ঘটনার নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
কলেজ ছাত্রলীগে সভাপতি রিয়াদ আহমদ চৌধুরী জানান, ছাত্রদল ও ছাত্রলীগের দু’কর্মীর মধ্যে কথা কাটা-কাটির ঘটনা ঘটলে তাৎক্ষনিক বিষয়টি নিস্পত্তি করে দেয়া হয়। পরে ছাত্রদল কর্মী মিনহাজের সাথে কতিপয় বহিরাগত কলেজ ক্যাম্পাসে এসে হামলার চেষ্টা করলে ছাত্রলীগ তাদের ধাওয়া করে ক্যাম্পাাস থেকে বের করে দেয়।

  • [১]