- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে ছাত্রলীগ নেতা মাসুদের মৃত্যুবার্ষিকী পালন

ছাতক প্রতিনিধি
ছাতকে সরকারি টেকনিকেল স্কুল এন্ড কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মাসুদুল ইসলাম তালুকদার মাসুদের ৩য় শাহাদাত বার্ষিকী উপলক্ষে শহীদ মাসুদ স্মৃতি সংসদের উদ্যোগে বৃহস্পতিবার সকালে মন্ডলীভোগস্থ অটো সুরমা রাইস মিলে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আ. লীগ নেতা শামীম আহমদ চৌধুরী।
উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী চপলের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের গণযোগাযোগ বিষয়ক সম্পাদক হুমায়ূন কবির রুবেলের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, দোয়ারা উপজেলা আ.লীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক শামীমুল ইসলাম শামীম, ছাতক উপজেলা আ.লীগের আহবায়ক কমিটির সদস্য শাহীন চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা পংকজ চৌধুরী, পৌর যবলীগের আহবায়ক ফজলে রাব্বী জনি। সভায় স্বাগত বক্তব্য রাখেন, ছাতক অনার্স ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াদ চৌধুরী।
এছাড়াও বক্তব্য রাখেন, কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল কাদির তালুকদার, পৌর ছাত্রলীগের সহ সভাপতি সুব্রত হালদার, যুগ্ম সম্পাদক রুবেল তালুকদার জনি, রাজিব তালুকদার, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, ছাত্রলীগ নেতা ফখর উদ্দিন খান, আহসান আহমদ, জিল্লুর রহমান, টেকনিকেল স্কুল এন্ড কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, ছাত্রলীগ নেতা ইয়াহইয়া আল হাসান, বুরহান উদ্দিন, নয়ন আহমদ, ফাইম আহমদ, ফয়ছল আহমদ, শফিকুল ইসলাম, নাইম আহমদ, শাকিল আহমদ, পারভেজ আহমদ, তারেক আহমদ, সাগের আহমদ, রুহুল আমিন, শৈব দে, সম্রাট মিয়া, অপু দাস, আকাষ ঘোষ, শামীম আহমদ, হৃদয় মাহমুদ আল-আমিন, আনিছ, সনি প্রমুখ।
সভা শেষে ট্রাফিক পয়েন্ট কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব ও ইমাম আলহাজ্ব ক্বারী মাও. গিয়াস উদ্দিন। এদিকে দুপুরে মহাপ্রভু আখড়ায় মাসুদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়।

  • [১]