- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে ছাত্রলীগ নেতা রায়হানের উপর হামলার ঘটনায় গ্রেফতার ৩

ছাতক প্রতিনিধি
ছাতকে ছাত্রলীগ নেতা মোস্তাকিম রায়হানের উপর হামলার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার রাতে অভিযান চালিয়ে পুলিশ নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো উপজেলার গোবিন্দগঞ্জ—সৈদেরগাঁও ইউনিয়নের তকিপুর গ্রামের মৃত. এরশাদ আলীর পুত্র মাহবুব (৩০), মদরিছ আলীর পুত্র মনসুর আহমদ (৩১) ও ছৈলা—আফজলাবাদ ইউনিয়নের বানারসীপুর গ্রামের মমশ্বর আলীর পুত্র শাহান উদ্দিন (৩০)।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে ছাতক থানার এসআই মহিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
শনিবার রাতে গোবিন্দগঞ্জ এলাকায় তকিপুর গ্রামের আব্দুল গফুরের পুত্র, ছাত্রলীগ নেতা মোস্তাকিন রায়হানের উপর কতিপয় যুবক হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। এ ঘটনায় রবিবার মোস্তাকিন রায়হানের পিতা আব্দুল গফুর বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে ছাতক থানায় একটি মামলা (নং—০৬) দায়ের করেন। এ মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের সোমবার সকালে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

  • [১]