ছাতক প্রতিনিধি
কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও ছাতক উপজেলার বুড়াইরগাঁও গ্রামের মৃত মুক্তিযোদ্ধা আব্দুল খালিকের পুত্র মাসুদ কামাল সূফিসহ গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতৃবৃন্দের মুক্তির দাবিতে প্রতিবাদ সভা মঙ্গলবার বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের পীরপুর বাজারে অনুষ্ঠিত হয়েছে।
পীরপুর আঞ্চলিক আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম।
আ’লীগ নেতা আবদুল জব্বারের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা নাজিম উদ্দিন পলাশের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ অনার্স কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য এটিএম কয়েছ আহমদ, সাবেক ছাত্রনেতা তাহের আহমদ চৌধুরী, যুবলীগ নেতা আনোয়ার হোসেন রনি, ইউপি সদস্য আনর আলী।