- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে ছাত্রলীগ-যুবদল সংঘর্ষে আহত ৬

ছাতক প্রতিনিধি
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে ফেইসবুকে স্ট্যাটাসকে কেন্দ্র করে ছাতকে ছাত্রলীগ ও যুবদলের সংঘর্ষে অন্তত ৬ ব্যক্তি আহত হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে স্ট্যাটাস দেয়া নিয়ে ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান বাবলু ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামাল আহমদ তালুকদারের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এর জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে হাবিবুর রহমান বাবলু, কামাল আহমদ, তুহিন আহমদসহ ৬ব্যক্তি আহত হয়। আহতের কৈতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে সক্ষম হয়।

  • [১]