জাউয়াবাজার প্রতিনিধি
ছাতকে ধন মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে আহত করে ৭০ হাজার টাকা ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা। আহত ধন মিয়া উপজেলার ভাতগাঁও ইউনিয়নের খেওয়ালীপাড়া গ্রামের কাচা মিয়ার ছেলে। মঙ্গলবার বিকালে ভাতগাও গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ধন মিয়ার স্ত্রী সাবেক ইউপি সদস্যা স্বরুফা বেগম জানান, তার স্বামী মঙ্গলবার বেলা ১১ টায় আত্মীয় বাড়ি উপজেলার ভূইগাও গ্রামের ছালিক মিয়ার কাছ থেকে ৭০ হাজার টাকা নিয়ে জহিরপুর বাজারে যান। সেখান থেকে বিকাল ৪টায় নিজ বাড়ীতে যাওয়ার সময় পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের বাবরু মিয়ার ছেলে চন্দন মিয়া রাম দা দিয়ে কুপিয়ে ধন মিয়াকে আহত করে ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। গুরুতর আহত ধন মিয়াকে প্রথমে কৈতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে তার অবস্থার অবনতি ঘটলে পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ।
এ ব্যাপারে অভিযুক্ত চন্দন মিয়া বলেন,‘ আমি ধন মিয়ার কাছে দোকান বাকীর পাওনা টাকার তাগিদ দিয়েছিলাম। এনিয়ে কথা কাটাকাটি হয়েছে । তবে ধন মিয়ার কোন টাকা পয়সা নেইনি।