ছাতক প্রতিনিধি
ছাতকে ছিন্নমুল শীতার্ত মানুষের পাশে দাঁড়ালো শহরের একঝাঁক যুবক। শহরের অলি-গলি ঘুরে শীতার্ত ছিন্নমুল মানুষের শরীরে জড়িয়ে দিল শীতবস্ত্র।
শনিবার রাতভর শহরের ঘুমন্ত ছিন্নমুল মানুষের গায়ে তারা জড়িয়ে দিয়েছে কমল। শহরের মন্ডলীগোগ এলাকার শুভ্র দাসের উদোগে মধ্য রাত থেকে শহরের একঝাঁক যুবক নিজের অর্থায়নে সংগ্রহ করা কমল নিয়ে শহরের অলি-গলিতে ঘুমন্ত ও জেগে থাকা ছিন্নমুল মানুষের গায়ে তুলে দিয়েছে শীতবস্ত্র। অন্যান্য দিনের তুলনায় শনিবার ছিল এখানে প্রচন্ড ঠান্ডা ও শৈত প্রবাহ। শীতার্ত মানুষের কষ্টের প্রতি তাদের হৃদয় জাগ্রত হলে তাৎক্ষনিক এ উদ্যোগ গ্রহন করে তারা। মাঝে শীতবস্ত্র বিতরনের সময় রাজন ঘোষ, ঝলক দাস, মন্তুুস দাস, রিংকু রায়, জামায়েল আহমদ ফরহাদসহ তাদের সহপাঠীরা উপস্থিত ছিল।
তারা জানান, গরী-দুস্থ ও ছিন্নমুল শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো সকল বিত্তবানদের কর্তব্য। ছাতক শহরে ও শহরের আশপাশে ভবঘুরে ছিন্নমুল মানুষের কষ্ট দেখে তারা সামান্য উদ্যোগ গ্রহন করেছে। তাদের উদ্দেশ্য হল অন্যরা দেখে এসব মানুষের পাশে দাঁড়াতে যাতে আগ্রহ প্রকাশ করে। তাদের এ মহত উদ্যোগকে অনেকই সাধুবাদ জানিয়েছেন।