- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে জঙ্গিবাদের বিরুদ্ধে মিছিল

ছাতক প্রতিনিধি
ছাতকের জাউয়ায় উপজেলা আ.লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের উদ্যোগ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজা দ্রুত কার্যকর করার দাবিতে ও জঙ্গিবাদের বিরুদ্ধে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় মিছিলটি জাউয়াবাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পথসভায় মিলিত হয়। উপজেলা আ.লীগের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য সোহরাব  আলীর সভাপতিত্বে ও জাউয়াবাজার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাসুম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় পধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের আহবায়ক কমিটির সদস্য মাস্টার দেওয়ান আবুল কালাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল হক, উপজেলা আ.লীগের আহবায়ক কমিটির সদস্য শাহিন মিয়া তালুকদার. সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আলম, ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মুক্তাদির।

  • [১]