ছাতক প্রতিনিধি
ছাতকে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে চৌকা পয়েন্টে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে মানববন্ধন কর্মসুচী ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে মানববন্ধন শেষে উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক আমতর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী, জাউয়াবাজার ইউপি চেয়ারম্যান ও যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মুরাদ হোসেন, দক্ষিণ খুরমা ইউপি চেয়ারম্যান আব্দুস মছব্বির, উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিলাল আহমদ, ভাতগাঁও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শামীম আহমদ তালুকদার, যুগ্ম-আহবায়ক আব্দুস শহিদ, আব্দুল আলিম, ছাত্রলীগ নেতা মন্জুর আলম, হাজী জয়নাল আবেদীন, কৃপেশ চন্দ, আবু জাহিদ গফফার, গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রলীগের সভাপতি রিপন আহমদ, ছাত্রলীগ নেতা মইনুল হক, সাইদুল ইসলাম, লিমন আহমদ, মোস্তাক আহমদ পীর প্রমুখ।
সভায় সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়ে বক্তারা বলেন, জঙ্গিদের মদদদাতা তারেক জিয়ার সাজা দ্রুত কার্যকর করতে হবে।