- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে জমিলা এইড ইউকে’র শীতবস্ত্র বিতরণ

ছাতক প্রতিনিধি
ছাতকের দোলারবাজার ইউনিয়নের সুতারখালি গ্রামের শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক জমিলা এইড ইউকে’র  অর্থায়নে গতকাল শনিবার বিকেলে সুতার খালি গ্রামের আলমাছ আলীর বাড়িতে ইউনিয়নের ১৫০ জন শীতার্ত মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ উপলক্ষে সাবেক ইউপি সদস্য আব্দুল মানিকের সভাপতিত্বে ও সুহেল আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত এক সভায় বক্তব্য রাখেন, শ্রীকৃষ্ণপুর-দিলালপুর প্রাথমিক  বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার তালুকদার, সহকারী শিক্ষক জুয়েল আহমেদ, স্থানীয় সুনাহর আলী, ডা. খলিলুর রহমান, মাও. আবুল কালাম আজাদ হাফিজ শামিম আকন্দ, সাংবাদিক হাবিবুর রহমান নাসির প্রমুখ।

  • [১]