- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে জলাবদ্ধতায় তলিয়েছে সহস্রাধিক হেক্টর বোরো ফসল

বিজয় রায়, ছাতক
ছাতকের হাওর পাড়ে বিরাজ করছে বোরো ফসল হারাবার আতংক। উপজেলার কয়েকটি হাওর বৃষ্টির পানিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ইতিমধ্যেই সহস্রাধিক হেক্টর বোরো ফসল তলিয়ে যাবার খবর পাওয়া গেছে। বৃষ্টির পানি বেরোতে না পারায় বোরো ফসল পড়েছে মারাত্মক হুমকির মুখে।
ভারি বর্ষণে হাওড়ের নি¤œাঞ্চল বৃষ্টি পানিতে তলিয়ে গেছে। হাওরের খাল-বিল সংলগ্ন বোরো জমি ইতিমধ্যেই     
তলিয়ে গেছে বৃষ্টির পানিতে। ভারি বর্ষণ অব্যাহত থাকায় ৬০ ভাগ বোরো জমি আগামী দুই দিনের মধ্যেই ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা রয়েছে। উপজেলা দক্ষিণ খুরমা ইউনিয়নের জল্লার হাওরের বোরো জমি ইতিমধ্যেই তলিয়ে গেছে। আরো কয়েকটি হাওরের বোরো ফসল রয়েছে হুমকির মুখে। উপজেলার মধ্যে সবচেয়ে বড় নোয়ারাই ইউনিয়নের নাইন্দার হাওর। নোয়ারাই ইউনিয়নসহ দোয়ারাবাজার উপজেলার আরো কয়েকটি ইউনিয়নের মানুষের পুরো বছরের খাবার আসে নাইন্দার হাওরের ফসল থেকে। গত বছরের ন্যায় চলতি বছরে হাওরের বোরো ফসল বৃষ্টির পানিতে তলিয়ে যাবার উপক্রম হয়েছে। পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় প্রতিবছরই জলাবদ্ধতার কারণে নাইন্দার হাওড়পাড়ের কৃষকরা ফসল হারানোর তিক্ততার স্বাদ নিতে হয়। গত বছর এ হাওরের প্রায় ৬০ভাগ বোরো বৃষ্টির পানিতে ক্ষতিগ্রস্ত হয়। উপজেলার ছোট-বড় ৬৪টি হাওড়ের অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর মধ্য ৪৭টি হাওরের ফসল মারাত্মক হুমকির মুখে রয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কেএম বদরুল হক ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল হামিদ জানান, প্রতিদিনই ফসলহানীর কিছু-কিছু খবর আসছে। জরিপের মাধ্যমে সর্বশেষ সঠিক তথ্য লিপিবদ্ধ করা হচ্ছে। বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ১৭০ হেক্টর বোরো জমি তলিয়ে গেছে। নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলে ক্ষতির পরিমাণ বেড়ে যাবে।’

  • [১]